News update
  • আজ ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস     |     
  • ড. নিলোফার চৌধুরী মনিকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেসক্লাব      |     
  • সরিষাবাড়ীতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ     |     
  • পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব     |     
  • জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়     |     
সিনিয়র স্টাফ রিপোর্টার, ওমর ফারুকঃ প্রথম পাতা 2026-05-19, 10:36pm

পরিবেশমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্যে সাক্ষাৎ

বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও বাধ্যতামূলক করার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে

inbound7125907799038965156-f0560e81c288b80a4d29a1a33a2cc8df1779208603.jpg

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু-র সঙ্গে মঙ্গলবার বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর মি. ম্যাক্স টুনোন মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু-র সঙ্গে  মঙ্গলবার বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার  কান্ট্রি ডিরেক্টর মি. ম্যাক্স টুনোন  মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। 

বৈঠকে প্লাস্টিক দূষণ, পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, কার্বন ক্রেডিট, জলবায়ু অর্থায়ন, সার্কুলার ইকোনোমি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহযোগিতা জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

পরিবেশ মন্ত্রী আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার “এক্সটেন্ডেড প্রডিউসার রেসপনসিবিলিটি (EPR)” নীতির আওতায় বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও বাধ্যতামূলক করার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে ইটিপি (Effluent Treatment Plant) কার্যক্রম জোরদারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। 

পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে "ইলেকট্রিক ভেহিকেল" চালুর পরিকল্পনা গ্রহন করছে। এছাড়াও বিদ্যুতের ওপর চাপ কমাতে ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার দেশব্যাপী ব্যাপকভিত্তিক সোলার প্যানেল (সৌরবিদ্যুৎ) স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর মি. ম্যাক্স টুনোন  আগামি মাসে গাজিপুরে অনুষ্ঠিতব্য এক্সটেন্ডেড প্রডিউসার রেসপনসিবিলিটি (EPR) কর্মশালায় প্লাস্টিক রিসাইক্লিং, বর্জ্যে ব্যাবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অগ্রগামী ভুমিকা পালন করার ওপর জোর দেন। এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি সংস্থা , উন্নয়ন সহযোগী দেশগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করার জন্য তাগিদ প্রদান করেন।

বৈঠকে আইএলও কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু খাতে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ন্যায্য রূপান্তরের (Just Transition) উপর বিশেষ গুরুত্বরোপ করা হয় l

সাক্ষাৎকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) , অতিরিক্ত সচিব (পরিবেশ অনুবিভাগ) এবং বাংলাদেশে অবস্থিত আইএলও কান্ট্রি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।