News update
  • হাবিপ্রবিতে ৬ বছর পর আবার চালু হলো ডাক্তারদের রাত্রিকালীন ডিউটি     |     
  • সরিষাবাড়ীতে ধানের বীজ ও সার বিতরণ      |     
  • হাবিপ্রবিতে তেভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত     |     
  • হাবিপ্রবিতে চুরির অপবাদ দিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে ; অভিযুক্তের অস্বীকৃতি      |     
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাবিপ্রবি ছাত্রদল নেতা ফাহিমের নেতৃত্বে বৃক্ষরোপণ      |     
খবর 2025-12-21, 8:47pm

নোয়াখালীতে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ উদ্বোধন

unnamed-1-a90b5777071265fbff6c361cf0b751aa1766328444.jpg


নোয়াখালী থেকে মো: সাজ্জাদুল হোসেন  :নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ–২০২৫-এর চূড়ান্ত পর্ব।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসূফ।

চূড়ান্ত পর্বে বিকেএসপিসহ দেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে বাছাই করা মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালী ও বরিশাল জেলা দল।

অনুষ্ঠানে বাফুফের সদস্য ও অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ–২০২৫-এর চেয়ারম্যান মো. মঞ্জুরুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ আজাদ এবং ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া।

আয়োজকরা জানান, তরুণ ফুটবলারদের প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যৎ জাতীয় দল গঠনের লক্ষ্যে এই লিগের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশজুড়ে উদীয়মান ফুটবল প্রতিভাদের তুলে আনা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধনী দিনে খেলোয়াড়, কোচ ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের মতে, এই লিগ উঠতি ফুটবলারদের জন্য নিজেকে প্রমাণ করার একটি বড় মঞ্চ হিসেবে কাজ করবে।