News update
  • সরিষাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক     |     
  • আজ ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস     |     
  • ড. নিলোফার চৌধুরী মনিকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেসক্লাব      |     
  • সরিষাবাড়ীতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ     |     
  • পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব     |     
খবর 2026-02-26, 8:19pm

এমপি ও পুলিশ কর্মকর্তা নিয়ে কটূক্তি চাঁদাবাজি মামলা করায় ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকি

img-20260226-wa0001-190f895554041ea38baf0473837e88f11772115550.jpg


স্টাফ রিপোর্টারঃ জামালপুরের সরিষাবাড়ীতে চাঁদার দাবিতে নির্মাণাধীন বিদ্যালয়ের মালপত্র চুরির ঘটনায় মামলা করায় ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকি দিয়েছেন সাবেক ইউপি সদস্য।

অভিযুক্ত আব্দুল ওয়াদুদ উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সদস্য।

একইসময় তিনি স্থানীয় সংসদ সদস্য ফরিদল কবির তালুকদার শামীম ও পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করেও কটুক্তি করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, ৫ মাস ধরে সানাকৈর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণ চলছে। সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদের লোকজন ওই কাজের ঠিকাদারের কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পাওয়ায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তারা নির্মাণকাজের ২ মে. টন রড চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় রাতেই ঠিকাদার গোলাম মোস্তফা বাদী হয়ে আব্দুল ওয়াদুদের চাচাতো ভাই শরিফ দেওয়ানসহ নামোল্লেখ করে ৪ জন ও অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া রড উদ্ধার এবং ইমরান (৩৩) ও রবিন (৩৪) নামে দুইজনকে আটক করে।

এদিকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আব্দুল ওয়াদুদ নির্মাণাধীন বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে মিস্ত্রিদের গালাগালি ও মামলা তুলে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে তিনি নিজের ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকিসহ স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রত কুমার সরকারের নাম ধরে অশ্রাব্য ভাষায় কটুক্তি করেন।

অভিযুক্ত আব্দুল ওয়াদুদের মন্তব্য জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, "কথাগুলো রাগের মাথায় বলে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন।"

তবে চাঁদাবাজি ও রড চুরির ঘটনায় তার লোকজনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল বলেন, "আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক, মারামারিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। একাধিকবার তিনি গ্রেফতারও হয়েছিলেন। একসময় তিনি ইউনিয়ন বিএনপির সদস্য থাকলেও দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।"

এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, "চাঁদাবাজি ও সরকারি কাজের রড চুরির ঘটনায় আটককৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য যিনি হুমকি দিয়েছেন, নতুন করে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"