News update
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী     |     
  • এমপি ও পুলিশ কর্মকর্তা নিয়ে কটূক্তি চাঁদাবাজি মামলা করায় ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকি     |     
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
খবর 2026-04-25, 5:45pm

রেললাইনের পাশে সড়ক নেই, দুর্ভোগে এলাকাবাসী পরিদর্শনে গিয়ে সড়ক নির্মাণের আশ্বাস এমপি

1-c4ca4238a0b923820dcc509a6f75849b1777117539.jpg


এস এম জুবায়ের : মৌলভীবাজারের জুড়ী উপজেলার কন্টিনালা রেল ব্রিজ থেকে জুড়ী বাজার রেল ব্রিজ পর্যন্ত বিস্তৃত এলাকায় কোনো যাতায়াতযোগ্য সড়ক না থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে তাদের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রেললাইনের দুই পাশেই সড়ক নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন কিংবা কৃষিপণ্য আনা-নেওয়াও হয়ে পড়েছে কষ্টসাধ্য। এমনকি এই এলাকায় যদি দুর্ঘটনা কারণে অগ্নি সংযোগ হয় তাহলে  ফায়ার সার্ভিস ও এখানে প্রবেশ করা দুষ্কর।

এদিকে রেললাইন উন্নয়ন কাজ শেষ হলে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তাদের মতে, তখন রেললাইনের আশপাশের প্রায় পাঁচশত বাড়িঘরের বাসিন্দাদের সম্পূর্ণ গৃহবন্দী হয়ে পড়বে  চলাচলের কোনো পথই অবশিষ্ট থাকবে না। কারণ পূর্বের রেললাইন থেকে বর্তমানে রেললাইন ৬ ফিট উচ্চতা আরও বাড়বে এবং দুই পাশ থেকে পিরামিডের ন্যায় উঁচু করে দেওয়া হবে।

এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু সম্প্রতি এলাকা পরিদর্শন করেন। তিনি কন্টিনালা রেল ব্রিজ থেকে জুড়ী বাজার রেল ব্রিজ পর্যন্ত সড়কসংকটপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের দুর্ভোগের কথা শোনেন। পরিদর্শনকালে এলাকাবাসী দ্রুত রেল লাইনের দুই পাশে সরকারি সড়ক নির্মাণের দাবি জানান। এ সময় এমপি নাসির উদ্দীন আহমেদ বলেন, জনগণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে এখানে সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ স্থানীয় নেতারা।

দ্রুত সড়ক নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করছেন এলাকাবাসী।