News update
  • হাবিপ্রবিতে ৬ বছর পর আবার চালু হলো ডাক্তারদের রাত্রিকালীন ডিউটি     |     
  • সরিষাবাড়ীতে ধানের বীজ ও সার বিতরণ      |     
  • হাবিপ্রবিতে তেভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত     |     
  • হাবিপ্রবিতে চুরির অপবাদ দিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে ; অভিযুক্তের অস্বীকৃতি      |     
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাবিপ্রবি ছাত্রদল নেতা ফাহিমের নেতৃত্বে বৃক্ষরোপণ      |     
খবর 2026-07-01, 8:49pm

সরিষাবাড়ীতে ধানের বীজ ও সার বিতরণ

img-20260701-wa0004-4864ef744bc9e98c88610f1a23c095cf1782917388.jpg


এস এম খুররম আজাদঃ "কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০১ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের কৃষি সহায়তা কার্যক্রম কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষি খাতে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহ জোগাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচির মাধ্যমে উপজেলার অসংখ্য কৃষক উপকৃত হবেন। এর ফলে চলতি আমন মৌসুমে ধানের আবাদ ও উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।