News update
  • বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     |     
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
খবর 2026-10-25, 11:37am

বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

e168c3c6-4a9f-43af-a437-b475daffa2daa-da0aaaa93a8c78133ab5cbb6cec976cf1792906784.jpg


নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: দেশের কেবল উৎপাদন খাতের অন্যতম পরিচিত প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কুষ্টিয়ায় প্রতিষ্ঠানটির ক্যান্টিন ভবনের কনফারেন্স হলে এ উপলক্ষে আলোচনা, শুভেচ্ছা বিনিময়, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবর রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, মিসেস সেলিমা বেগম, মিসেস তানিয়া আফরোজ এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্ণধার মাস্টার তাসফিকুর রহমান। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও জেনারেল ম্যানেজার (অপারেশন) এনামুল হক, ডিরেক্টর (অপারেশন) সুবীর কুমার নন্দী, চেয়ারম্যান মো. মজিবর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান।

দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে বিআরবি কেবল। আমদানি ও রপ্তানি খাতে পদক অর্জনের পাশাপাশি একাধিকবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন সংশ্লিষ্ট উদ্যোক্তা। এ ছাড়া প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি বিভিন্ন সম্মাননা অর্জন করেছে। দেশের কেবল শিল্পে প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলা ও অর্জনকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ, প্রতিষ্ঠানের সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম সাইফুদ্দিন আহমেদ।

মিলাদ শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও অতিথিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এ উপলক্ষে প্রায় ৪৮ মণ ছাগলের মাংস দিয়ে তবারক প্রস্তুত করা হয়।