News update
  • আলোচনায় রাশিয়া-ইউক্রেন, চলছে হামলাও     |     
  • ঢাকা-৭ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী হামিদুর রহমানের এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন      |     
  • বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ     |     
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
খবর 2026-02-15, 10:03pm

ঢাকা-৭ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী হামিদুর রহমানের এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন

untitled-1-copy-bf6f0a72d5f9ee4a4a4f975ac97701711771171418.jpg


এস এম জুবায়ের - গত শুক্রবার ঢাকা-৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপিপ্রার্থী হামিদুর রহমান তার নিজের বাসভবনে সংসদীয় ৭ আসনের সকল জনগণ ও শুভাকাঙ্ক্ষীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বেসরকারিভাবে ঘোষিত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান আরও বলেন, আমার নির্বাচিত এলাকায় যারা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং ঢাকা-৭ আসনের অভিভাবক বানিয়েছেন আমি আপ্রাণ চেষ্টা করব প্রত্যেকের সাথে সৌহার্দ্যপূর্ণ ও সম্মানপূর্বক আচরণ করার এবং আমার এলাকায় যে প্রতিশ্রুতি আমি জ্ঞাপন করছি প্রত্যেকটি প্রতিশ্রুতি আমি পূরণ করার চেষ্টা করব বিশেষ করে তিতাস গ্যাসের সমস্যা সমাধান করার চেষ্টা করব। ১০০দিনের যে কর্মসূচি আছে তার মধ্যে করার। আমার এলাকার মা বোনেদের দাবি ছিল প্রথমে আমার গ্যাসের সমস্যা সমাধান করার। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হামিদুর রহমান আরো বলেন, আমার এলাকায় যারা ব্যবসায়ী আছেন ব্যবসাসুলভ আচরন করব এবং সকল নাগরিককে সহযোগিতা প্রদান করতে চেষ্টা করব। তিনি আরো বলেন, প্রত্যেক নাগরিক তার মূল্যবান ভোট দিয়ে আমাকে ঋণী করে ফেলেছেন আমি প্রত্যেকের জন্য আপ্রাণ চেষ্টা করব সহযোগিতাসুলভ আচরণ করার এবং প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেন। আজকের প্রভাতের সাথে সাক্ষাৎকারে ঢাকা-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তার অভিব্যক্তি প্রকাশ করেন এবং সাংবাদিকদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, গণমাধ্যম কর্মী বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আমাকে অনেক সহযোগিতা করেছেন প্রত্যেক গণমাধ্যমের কাছে আমি কৃতজ্ঞ। তিনি আরো বলেন, কিছুদিনের মধ্যেই আমরা শপথ গ্রহণ করব এবং সংসদে সকল প্রকার সমস্যা উত্থাপন করব ও সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।