News update
  • নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন করে না দেয়: প্রধানমন্ত্রী     |     
  • ভাইস-চ্যান্সেলর ড. মো. এনামউল্যার দক্ষতা, স্বচ্ছতা, শিক্ষা এবং গবেষণাবান্ধব নেতৃত্ব হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নবরূপে পরিচিত করেছে     |     
  • হাবিপ্রবিতে ৬ বছর পর আবার চালু হলো ডাক্তারদের রাত্রিকালীন ডিউটি     |     
  • সরিষাবাড়ীতে ধানের বীজ ও সার বিতরণ      |     
  • হাবিপ্রবিতে তেভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত     |     
খবর 2026-07-08, 7:51pm

হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি অর্ণব, সাধারণ সম্পাদক মাসুদ

img-20260708-wa0015-0d3d9a16df1ded910d64f98eb379b7131783518711.jpg


মো: আশফিকুর রহমান সরকার, হাবিপ্রবি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৃষি অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. মাসুদ রানা।

৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৃষি অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী  মো: সানজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফুড প্রসেস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী মো: রুকুনুর জামান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী রিদওয়ান হাসান।

আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক।