
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ১০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী এলাকার ‘টিপু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এর সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের ঘিওর এলাকার মোঃ শহিদুর রহমানের ছেলে মোঃ সাদিকুর রহমান বাবু (৩০) এবং দৌলতপুর থানার ধামশ্বর গ্রামের মৃত হরমুদ বেপারীর ছেলে মোঃ মতিয়ার (৪৫)।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১৩, তারিখ: ৩০/০৯/২০২৬) দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।