News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-10-11, 9:46pm

ঘিওরের নবাগত ওসিকে উলামা মাশায়েখ পরিষদের ফুলেল শুভেচ্ছা

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781791733572.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ঘিওর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঘিওর থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সামাজিক উন্নয়ন ও অপরাধ দমনে আলেম-ওলামাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি তাঁদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের মানিকগঞ্জ জেলা সভাপতি মুফতি নিজাম উদ্দিন, ঘিওর উপজেলা সভাপতি মাওলানা ফজলুক করীম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, হাফেজ খালিদ সাইফুল্লাহ, মুফতি আবু হুরাইরা, মুফতি কাজী হাবিব, মাওলানা সাইদুল ইসলাম, হাফেজ মাওলানা লিয়াকত ও মাওলানা আল আমিন মাহমুদীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট আলেম-ওলামারা।

সৌজন্য সাক্ষাতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক শান্তি প্রতিষ্ঠা ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন আলেম-ওলামারা।