
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুর রহমান মিঠু ইউনিয়নের চারটি মন্দির কমিটিকে নিজস্ব অর্থায়নে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) রাতে তিনি সিংজুরী কালীবাড়ি মন্দির, চণ্ডীদাস নাট মন্দির, রুহুণ্ডি মধু বিশ্বাসের কালী মন্দির এবং সংকর সূত্রধরের বাসভবনের পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ভক্তদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চেয়ারম্যানের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।