
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর বাজারের মিষ্টিপট্টিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি মিষ্টির দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম।
জরিমানাপ্রাপ্তরা হলেন জিতেন দাস (৫ হাজার টাকা), মো. শহীদুল ইসলাম (৮ হাজার টাকা) ও মো. এরশাদুল ইসলাম (১০ হাজার টাকা)। অভিযানে ভূমি কার্যালয়ের কর্মকর্তা এস এম আনোয়ার হোসেন সুমন ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।