
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারা লঙ্ঘনের দায়ে চারটি ফার্মেসিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বটতলা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর ইসলাম।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—হেনা ফার্মেসি (১৫ হাজার টাকা), মাস্টার ফার্মেসি (২ হাজার টাকা), মাইদা ফার্মেসি (১ হাজার টাকা) ও ইকবাল ফার্মেসি (৩ হাজার টাকা)।
অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সুপারিনটেনডেন্ট অব ড্রাগস মোহা. ফয়সাল ফুয়াদ চৌধুরী, উপজেলা ভূমি কার্যালয়ের ক্রেডিট চেকিং সায়রাত সহকারী এস এম আনোয়ার হোসেন সুমন এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।