
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে ২৭২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুর, ধলেশ্বরী নদী, মৌহালী আদর্শ গ্রাম পুকুর, ঘিওর হাসপাতাল পুকুর ও কে.বি.বি.টি কাটাখালী খালে এসব পোনা অবমুক্ত করা হয়।
এ সময় রুই, কাতলা, মৃগেল, কালিবাউশসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে জেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলমসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।