News update
  • বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     |     
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
খবর 2026-11-22, 6:54pm

ঘিওরে ৪৩ শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করলেন এমপি জিন্নাহ কবির

1000197015-c5511adada1b001246143286d6a08ab21795352048.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ঐতিহাসিক তেরশ্রী গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। রবিবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তেরশ্রী গণহত্যায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি তেরশ্রী বাজারে আয়োজিত এক সমাবেশে যোগ দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,জেলা কৃষক দলের সহসভাপতি মো. আব্দুল খালেক, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সহসভাপতি আবু কায়সার রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম,অ্যাডভোকেট ফিরোজ আলম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন ও মিজানুর রহমান কুদরত, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সাইফ সানোয়ার, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশাররফ হোসেন মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২২ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বর্বরোচিত হামলায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী বাজারসহ আশপাশের চার গ্রামের ৪৩ জন নিরীহ মানুষ শহীদ হন। তাঁদের স্মরণে প্রতিবছর ২২ নভেম্বর তেরশ্রী গণহত্যা দিবস পালিত হয়।