News update
  • হাবিপ্রবিতে চুরির অপবাদ দিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে ; অভিযুক্তের অস্বীকৃতি      |     
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাবিপ্রবি ছাত্রদল নেতা ফাহিমের নেতৃত্বে বৃক্ষরোপণ      |     
  • হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক শিশুদের মাঝে বৃক্ষ বিতরণ      |     
  • মিল্কভিটার চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ     |     
  • প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন সম্পাদক জাবেদ আলম কিরণ     |     
খবর 2026-01-11, 10:22pm

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

1000038683-55e13473c05ab0804184ee588d9f76811768148546.jpg


মো: রতন মাহমুদ, শরীয়তপুর থেকে: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া উসমানিয়া   মাদ্রাসায়   দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেল আসর নামাজের পর আংগারিয়া উসমানিয়া কওমিয়া এরাবিয়া মাদ্রাসায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর সদর উপজেলার বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লার সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির,মনোনীত শরীয়তপুর-১(পালং-জাজরা)আসনের এমপি প্রার্থী সাঈদ আহমেদ  আসলাম।

মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন  জেলা বিএনপি'র সহ-সভাপতি সালাম সাহ,জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফ মোল্লা,      পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক সামসু ঢালী,জেলা যুবদলের সাবেক  সাধারণ সম্পাদক  জামাল উদ্দিন বিদ্যুৎ,সদর শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রদলের সাবেক ভিপি   নাজমুল হক বাদল,জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদারসহ জেলাবিএনপি,স্বেচ্ছাসেবকদল,কৃষক দল,ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।