News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-09-28, 6:56pm

সরিষাবাড়ীতে শাহীন স্কুল বৃত্তি ও স্পেলিং স্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781790600191.jpg


এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ীতে এসইএফ ফাউন্ডেশন বৃত্তি-২০২৫ ও স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক টেস্ট, সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শাহীন স্কুল  শিক্ষা পরিবারের সরিষাবাড়ী শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক জনাব আনোয়ার হোসেন আসলাম। বিশেষ অতিথি ছিলেন শাহীন স্কুল শিক্ষা পরিবারের জামালপুর জেলার আঞ্চলিক প্রধান জনাব আব্দুল গফুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন স্কুল, সরিষাবাড়ী শাখার পরিচালক জনাব তোফাজ্জেল হক।

এ সময় বৃত্তি ও স্পেলিং স্টার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।