News update
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী     |     
  • এমপি ও পুলিশ কর্মকর্তা নিয়ে কটূক্তি চাঁদাবাজি মামলা করায় ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকি     |     
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
খবর 2026-01-24, 8:43pm

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781769265800.jpg


তাহসিন হাসান, ফ্রান্স প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রান্স বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  প‍্যারিস সংলগ্ন ওবেরভিলিয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি মসজিদে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি এইচ এম রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন রহুল আমিন আবদুল্লাহ, সহ সভাপতি প্রফেসর তসলিম উদ্দিন, ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ফ্রান্স যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক লায়েক আহমেদ তালুকদার, জাসাস ফ্রান্স শাখার সদস্য সচিব মেহেদী হাসান রনি, জহিরুল ইসলাম, মির্জা সুমন, খাইরুল আমিন খসরু, মসিউর রহমান, আলম খান, মো. জাহেদুল ইসলাম, রকি, আজিক ও  মো. বাপ্পী প্রমুখ। 

আলোচনায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠনে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার ওপর আলোকপাত করেন।

তাঁরা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে। 

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরবর্তী সময়ে ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দরা পোস্টাল ব্যালেটের মাধ্যমে তাঁদের ভোট প্রদান করেন এবং নির্ধারিত পোস্ট বক্সে ব্যালট পেপার জমা দেন।