News update
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী     |     
  • এমপি ও পুলিশ কর্মকর্তা নিয়ে কটূক্তি চাঁদাবাজি মামলা করায় ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকি     |     
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
খবর 2026-01-26, 9:52pm

হাবিপ্রবিতে প্রায় ৯৫,০০০ শিক্ষার্থীর আবেদন, প্রতিযোগিতা বেশি 'ডি' ইউনিটে

untitled-1-copy-bf6f0a72d5f9ee4a4a4f975ac97701711769443073.jpg


মো: আশফিকুর রহমান সরকার , হাবিপ্রবি : দিনাজপুরের  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতক  ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ১ হাজার ৭৯৫  টি আসনের বিপরীতে ৯৪,৩৭৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী  আবেদন করেছেন।  অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৫২ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। 

হাবিপ্রবির আইসিটি সেন্টার মারফত  জানা যায়,  গত ১৬ নভেম্বর বিকেল ৪টা থেকে হাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং আবেদন গ্রহণ করা হয় ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এর মধ্যে 'এ' ইউনিটে ৩০ হাজার ২৭৫ জন, 'বি' ইউনিটে  ২৭ হাজার ৮১২জন, 'সি' ইউনিটে ৯ হাজার ১৯১ জন এবং 'ডি' ইউনিটে ২৭ হাজার ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এবার ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের মধ্যে 'এ' ইউনিটে ৫৩৫টি, 'বি' ইউনিটে ৭৪০টি ( আর্কিটেকচার ৩০টি সহ), 'সি' ইউনিটে ২৮০টি, 'ডি' ইউনিটে ২৪০টি আসন রয়েছে। ইউনিটপ্রতি হিসেবে 'এ' ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রায় ৫৭ জন, 'বি' ইউনিটে প্রায় ৩৮ জন, 'সি' ইউনিটে ৩৩ জন এবং  'ডি' ইউনিটে ১১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

উল্লেখ্য,  আগামী ২৬ , ২৭ ও ২৮ জানুয়ারি স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে । ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।