News update
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী     |     
  • এমপি ও পুলিশ কর্মকর্তা নিয়ে কটূক্তি চাঁদাবাজি মামলা করায় ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকি     |     
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
খবর 2026-02-02, 8:19pm

শরীয়তপুর-১ আসনে ধানের শীষের জোয়ার

100004165-d479dae897ebbad2cd65a9b486611f8d1770042091.jpg


মো: রতন মাহমুদ, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর -১ (পালং,জাজিরা) আসনে জমে ওঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারনা। এই আসনে বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাঈদ আহমেদ আসলাম। তিনি সকাল থেকে গভীর রজনী পর্যন্ত শহর,হাট,বাজার,গ্রাম- গঞ্জ এমন কি বাড়ি- বাড়ি যেয়ে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছেন।তাছাড়া তিনি ভোটারদের সমর্থন পেতে নানা প্রতিশ্রতি দিচ্ছেন। আজ সোমবার তিনি জাজিরা উপজেলা তার নির্বাচনী প্রচারনা করেন।  তিনি বলেন আগামীর বাংলাদেশ হবে জনগনের,আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি দারিদ্র মুক্ত,ক্সুদা মুক্ত, সুখী সমৃদ্ধ দেশ গঠন করবো।যেখানে থানকে না কোনো দূর্নীতি,সন্ত্রাস,নৈরাজ্য। আমরা আগামী প্রজন্ম কে শু- শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলবো।যাতে তারা দেশ তথা বিশ্ব উন্নয়নে অবদান রাখতে পারেন।তিনি বলেন,দেশের বাহিরে যারা বিদেশে কর্মরত রয়েছেন এবং দেশে ডলার পাঠাচ্ছেন তাদের জন্য  কাজ করবো। নারীদের সমান অধিকার নিশ্চিত করা হবে,নারী নেতৃত্ব বর্ধিত করা হবে।যুব সমাজ কে সর্বনাশা মাদক থেকে মুক্ত করে তাদের জন্য কর্ম সংস্থান সৃষ্টি করবো।

এই সময় তাঁর সাথে প্রচারনায় অংশ গ্রহন করেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম নাসির উদ্দীন কালু, জেলা বিএনপির সহসভাপতি ছালাম শাহ, শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, জেলা ছাত্র দলের আহবায়ক জাকির হোসেন হাওলাদার, সাঈদ আহমেদ আসলাম এর ব্যাক্তিগত সহকারী তিতাস আহমেদ। এছাড়া বিএনপির অংগ সংগঠনের নেতা কর্মীরা নির্বাচনী মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন,তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যাক্ত করেছেন।