News update
  • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন     |     
  • সেকেন্দার হায়াত মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ      |     
  • হাবিপ্রবিতে এগ্রিকালচার ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন      |     
  • হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন     |     
  • ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ, যুবকেরা: হাবিপ্রবি উপাচার্য এনামউল্ল্যা     |     
খবর 2026-08-18, 7:16pm

হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

img_20260818_123959-737e221ee338641514de58a1e1fac3f21787058978.jpg



হাবিপ্রবি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান’র ‘৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচী’র অংশ হিসেবে হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত  বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)  প্রশাসনের উদ্যেগে আজ দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সম্মুখে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপ-উপাচার্য  প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. এম. মো. মাসুদুল হাসান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল কালাম, অনুষদীয় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ এবং  অন্যান্য শিক্ষক,শিক্ষার্থী  , কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড.  এস এম এমদাদুল হাসান। 

বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী বক্তব্যে উপাচার্য  প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সবুজায়নের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, জলবায়ু মোকাবিলা এবং একটি টেকসই ও বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপনের যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সফল করতে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমাদের প্রতিটি পদক্ষেপ হবে পরিবেশ বান্ধব ও জনকল্যাণমূলক। মনে রাখতে হবে “সবার আগে বাংলাদেশ” তাই, বৃক্ষরোপন কর্মসূচীকে সফল করতে নিজেকে এবং সর্বসাধারণকে সম্পৃক্ত করতে আমাদের জনসচেতনতা বৃর্দ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

উপাচার্য তার বক্তব্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের আর্থিক গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা যদি বৃক্ষরোপন ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে পারি তাহলে আগামী দিনে ফল, ঔষধ এবং আসবাবপত্রের জন্য কাঠ আমদানির ক্ষেত্রে শত শত কোটি টাকা ব্যয় সংকোচন সম্ভব হবে। অত:পর মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় একটি চালতা গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা করেন।

উল্লেখ্য, বৃক্ষরোপন কর্মসূচীর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্ত্বরে বনজ, ফলজ ও ঔষধিসহ বিভিন্ন  প্রজাতির ২০০টি গাছের চারা রোপন করা হয়।