News update
  • বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     |     
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
খবর 2026-11-18, 6:29pm

ফ্যাসিবাদী ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে হাবিপ্রবিতে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ

img-20261118-wa0003-14566852e470474a0fa0a202a2df9da41795004969.jpg


মোঃ রাশেদুল ইসলাম রাসেল, হাবিপ্রবি: ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)  প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চত্বর থেকে এই প্রতিবাদ র‍্যালিটি শুরু হয়। ‘দেশের সার্বভৌমত্ব, আইন-শৃঙ্খলা এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হই’—এই স্লোগানকে সামনে রেখে হাবিপ্রবি পরিবারের ব্যানারে র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.  মো. এনামউল্যা, উপ-উপাচার্য প্রফেসর ড.  মো. নওশের ওয়ান,  ট্রেজারার প্রফেসর ড.  মো. মাসুদুল হাসান খান,  রেজিস্ট্রার প্রফেসর ড.  মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড.  এস এম এমদাদুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক,  ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক, জিয়া পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, হাবিপ্রবি জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি ও ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নিয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, "ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। শিক্ষাঙ্গনে কোনো ধরনের নৈরাজ্য বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ক্যাম্পাসের সুষ্ঠু শিক্ষার পরিবেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।"

শিক্ষার্থীরা বলেন, "জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে কোনো নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী তৎপরতা আমরা মেনে নেব না। ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীরা সবসময় সজাগ রয়েছে এবং যেকোনো অপশক্তিকে রুখে দিতে প্রস্তুত।"

র‍্যালি ও সমাবেশ শেষে দেশের শান্তি, শৃঙ্খলা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।