
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে উৎসবমুখর পরিবেশে ‘১ম কমিউনিটি পুলিশ ঢাকা রেঞ্জ কাবাডি চ্যাম্পিয়নশিপ - ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঘিওর ডি.এন. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঘিওর থানা পুলিশ এ প্রতিযোগিতার আয়োজন করে।
উপজেলার ৪টি ইউনিয়ন (বানিয়াজুরী, বড়টিয়া, পয়লা ও বালিয়াখোড়া) এতে অংশ নেয়। ফাইনালে বড়টিয়া ইউনিয়ন ২৭-১৯ পয়েন্টে পয়লা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ঘিওর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় এসআই চিন্ময় মন্ডল, এসআই ছালাম, এসআই মুক্তারসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
ওসি তাঁর বক্তব্যে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা তুলে ধরেন।