
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর বাজারে অভিযান চালিয়ে ৭,৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।
মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম। অভিযান শেষে জব্দকৃত জাল ঘিওর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার ও সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।