News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-10-12, 7:01pm

ঘিওরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সংবাদ সম্মেলন

1000180259-1b9de13d2dba688f09614d479ec4e0c01791810100.jpg


আব্দুল আজীম,  ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ফ্যামিলি কার্ড বিতরণ ও বাস্তবায়ন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পয়লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা সমাজসেবা অফিস এ সম্মেলনের আয়োজন করে।

ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুন অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম। ফ্যামিলি কার্ডের জরিপ ও ডাটাবেজ তৈরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের বিষয়ে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম।

এ সময় বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা কৃষক  দলের সহ-সভাপতি মো. খালেক শিকদার, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মানিক, সাধারণ সম্পাদক মো. আল মামুন, ইউপি সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুফল পৌঁছে দিতে জরিপ থেকে চূড়ান্ত তালিকা প্রণয়ন পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।