News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-10-15, 5:46pm

ঘিওরে জনতার মোড়ের রাস্তা নিজ উদ্যোগে সংস্কার করলেন মীর কায়ছার হামিদ

1000181340-d2680b673c7ace28b520159bfac2cfe31792064772.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর জনতার মোড়ের দীর্ঘদিনের অবহেলিত ও জরাজীর্ণ রাস্তা নিজ উদ্যোগে ও অর্থায়নে সংস্কার করেছেন ঘিওর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মীর কায়ছার হামিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় পথচারী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। আসন্ন শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে তিনি এ উদ্যোগ নেন।

সংস্কারকাজ তদারকির সময় মীর কায়ছার হামিদ বলেন, জনগণের সেবা করাই তাঁর মূল লক্ষ্য। মানুষের দুর্ভোগ লাঘব এবং যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেছেন। ভবিষ্যতেও এলাকার নাগরিক সমস্যায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মীর কায়ছার হামিদ ঘিওর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘিওর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম মীর আতোয়ার রহমানের জ্যেষ্ঠ পুত্র।