News update
  • বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     |     
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
খবর 2026-11-02, 9:58pm

ঘিওরে যুবকের আত্মহত্যা, মারধরের অভিযোগ

1000189256-545b289a02ca4b216c6380ce122997011793635128.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে সানোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার ঘিওর পূর্বপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সানোয়ার হোসেন ওই এলাকার শামসুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১ নভেম্বর) দুপুরে বাড়ির পাশে সবজিবাগানে কাজ করার সময় প্রতিবেশী এক নারীর গোসলের দৃশ্য দেখার অভিযোগকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ওই নারীর স্বামী পিয়াস আহমেদ মুমিন (২৮) সানোয়ারের বাড়িতে গিয়ে তাঁকে গালাগাল ও মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁকে পুনরায় মারধরের হুমকিও দেওয়া হয়।

পরদিন সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নিজ ঘরের কাঠের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন সানোয়ার। পরিবার ও স্থানীয়দের ধারণা, মারধর ও অপবাদের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।