News update
  • বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     |     
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
খবর 2026-11-18, 6:27pm

সন্ত্রাস-নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঘিওরে বিএনপির বিক্ষোভ মিছিল

1000195657-f9dedcd848f4d9ef1e35d1e20c600c731795004832.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে সারাদেশের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলীয় নেতাদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঘিওর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ, সহিংসতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক যুগ্ম সহ সভাপতি মির্জা এজাজ, যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন ভূঁইয়া, মিজানুর রহমান খান কুদরত, সাবেক প্রচার সম্পাদক মোঃ কামরুল হাসান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা মোঃ মাসুদ রানা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম তপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিব ইব্রাহিম খান সাগর ও তাজুল ইসলাম তারেক, ঘিওর ইউনিয়ন যুবদলের সভাপতি রাহাতুজ্জামান খান আলতাফ, সাংগঠনিক সম্পাদক মীর মুকুল, সিনিয়র সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সবুজ বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।