
মোঃ রাশেদুল ইসলাম রাসেল, হাবিপ্রবি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠান করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
আজ শনিবার (২১ নভেম্বর) বাদ যোহর দিনাজপুর সদরের উত্তর ভবানীপুর ইসলামগাজী ফুরকানিয়া হাফিজিয়া নুরানী মাদরাসা ও এতিমখানার এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা), হাবিপ্রবি ইউট্যাব সভাপতি ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, হাবিপ্রবি ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা, ইউট্যাব ট্রেজারার প্রফেসর মো. মামুনার রশিদ, প্রফেসর ড. এরফান আলী খোন্দকার,প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি এহসানুল কবির অর্ণব, সাংগঠনিক সম্পাদক রিদওয়ান ইসলাম রিদ সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
উক্ত খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো এবং জিয়া পরিবারের প্রয়াত সদস্যদেরও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।