News update
  • সরিষাবাড়ীতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ     |     
  • পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব     |     
  • জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়     |     
  • নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রারের নতুন নিয়ম, দলিল প্রতি অতিরিক্ত ঘুষ ২ হাজার টাকা     |     
  • সরিষাবাড়ীতে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা     |     
খবর 2026-01-16, 3:10pm

রাঙামাটিতে পিকআপ দুর্ঘটনায় ২ জন নিহত, ১ জন আহত

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781768554645.jpg


শুভ দেব চাকমা ( রাঙ্গামাটি): রাঙামাটির কামিলাছড়ি এলাকায় পিকআপ গাড়ি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে আনুমানিক রাত ৯টা ৩০ মিনিটে কামিলাছড়ির বড় আদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাদেক চাকমা ও মিলন চাকমা। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

দুর্ঘটনায় বিনয় চাকমা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পিকআপ গাড়ির চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।