News update
  • হাবিপ্রবিতে চুরির অপবাদ দিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে ; অভিযুক্তের অস্বীকৃতি      |     
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাবিপ্রবি ছাত্রদল নেতা ফাহিমের নেতৃত্বে বৃক্ষরোপণ      |     
  • হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক শিশুদের মাঝে বৃক্ষ বিতরণ      |     
  • মিল্কভিটার চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ     |     
  • প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন সম্পাদক জাবেদ আলম কিরণ     |     
খবর 2026-01-16, 5:40pm

মানিকগঞ্জে মেসার্স লুৎফা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ৩ যুগ পূর্তি উপলক্ষে ব্যবসায়ীদের মিলন মেলা

1-c4ca4238a0b923820dcc509a6f75849b1768569188.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি। মানিকগঞ্জে মেসার্স লুৎফা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান এর তিন যুগ পূর্তি উপলক্ষে ব্যবসায়ীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ১৬ জানুয়ারি মানিকগঞ্জ শহরের কোর্ট সংলগ্ন সিটি ড্রিম হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করেন মেসার্স লুৎফা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান। 

মেসার্স লুৎফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পি, এইচ, পি ফ্যামিলি সেলস এন্ড মার্কেটিং মোঃ মারুফ হাসান ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লুৎফা এন্টারপ্রাইজের দোকানের পি, এইচ , পি ঢেউটিন গুণে-মানে সেরা। পি, ইইচ, পি ঢেউটিনের গুণগত মান এবং ধারাবাহিক ঐতিহ্য গ্রাহকদের কাছে অবদান তুলে ধরেন বক্তারা। 

দোয়া ও মিলাদ মাহফিলের  মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ১৫০ জন পাইকারি গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।