News update
  • সরিষাবাড়ীতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ     |     
  • পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব     |     
  • জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়     |     
  • নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রারের নতুন নিয়ম, দলিল প্রতি অতিরিক্ত ঘুষ ২ হাজার টাকা     |     
  • সরিষাবাড়ীতে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা     |     
খবর 2026-01-23, 6:40pm

হাবিপ্রবিতে মার্কেটিং বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

unnamed-1-a90b5777071265fbff6c361cf0b751aa1769172006.jpg


মো: আশফিকুর রহমান সরকার, হাবিপ্রবি : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান বাবুর উদ্যেগে উক্ত বিভাগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম ভবনের বিজনেস স্টাডিজ অনুষদের ৩৪২ নং কক্ষে সকাল ১০ টায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সেখানে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড.  মো. জামাল উদ্দীন, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.  আবুল কালাম।  এছাড়াও অত্র বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

কর্মশালাটি পরিচালনা করেন ভেনচুরা লেদারওয়্যার ম্যানুফ্যাকচারিং লিমিটেড এর সিনিয়র ইন্টারনাল অডিট ম্যানেজার মো. সরওয়ার হোসেন। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কিভাবে আধুনিক মার্কেটিং পরিচালিত হয়। তিনি বলেন, কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করতে হলে কলা কৌশল নির্ধারণ করে সেগুলো সঠিকভাবে প্রয়োগ করতে হবে। ক্রেতাদের সাথে স্থায়ী বন্ধুত্বপূর্ণ যোগাযোগ রাখতে হবে। কোম্পানির টিকে থাকার একটি অন্যতম বিষয় হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। কোনো পণ্যের কাঙ্ক্ষিত বিক্রির জন্য এবং মার্কেট শেয়ার বৃদ্ধির জন্য ক্রেতা বাছাই করে সঠিক পদ্ধতিতে প্রচার চালাতে হবে।

শিক্ষার্থীরা বলেন, এমন কর্মশালার মাধ্যমে আমরা মার্কেটিংয়ে আধুনিক বিষয় সম্পর্কে জানতে পারি যে, কোনগুলো বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। এমন কর্মশালা হলে আমরা ব্যাবহারিক বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাবো। আশা রাখছি পরবর্তীতে আমাদের বিভাগ থেকে আরো প্রয়োজনীয় কর্মশালার আয়োজন করা হবে। পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।