News update
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা- স্বরাষ্ট্রমন্ত্রী     |     
  • এমপি ও পুলিশ কর্মকর্তা নিয়ে কটূক্তি চাঁদাবাজি মামলা করায় ছেলেকে দিয়ে ঠিকাদারের মাকে ধর্ষণের হুমকি     |     
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী     |     
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী      |     
  • টেকসই অবকাঠামো ও পেশাদারিত্বের অঙ্গীকার      |     
খবর 2026-01-31, 5:15pm

বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

img_20260130_140822-008f0af9af2d3cbc02bdb4a6870c8d6e1769858339.jpg


ইবি প্রতিনিধি: বিএনপি সন্ত্রাসীদের কর্তৃক জামায়াত নেতাকে খুন, দেশব্যাপী হামলা-নৈরাজ্য ও নারী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় মসজিদে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীদের ‘প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ মারার মাস্টার প্ল্যান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘শিবিরের অপর নাম, আদর্শের সংগ্রাম’, ‘শেরপুরে হামলা কেন, বিএনপি জবাব চাই’, ’আমার ভাই শহীদ কেন, বিএনপি জবাব চাই’সহ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সভাপতি ইউসুব আলী বলেন, “আমরা জুলাই আন্দোলন করেছি এ দেশে ইনসাফ কায়েমের জন্য কিন্তু একটি দল ভাবছে তারা ক্ষমতায় চলে এসেছে। তারা এসব ভেবে ইতিমধ্যে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে। তারা শেরপুরে আমার ভাই জামায়াত নেতাকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তিনি আরও বলেন, “সামনের দিনে মা-বোনদের গায়ে হাত দেয়ার আগে শিখে আসবেন কিভাবে হাত ছাড়া চলতে হয়। তাদের এক নেত্রী বলেছে, চাঁদাবাজি বন্ধ করা ছাত্রশিবিরের কাজ কিনা। আমরা বলতে চাই, ছাত্রশিবির শুধু চাঁদাবাজি না বরং সবধরণের অপকর্মকে রুখে দিবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তারা যুবদল নেতাকে হত্যার নাটক সাজিয়ে ছাত্রশিবির বা জামায়াতের উপর দ্বায় চাপানোর চেষ্টা করেছিল। এই ধরণের অপরাজনীতি করার আগে ভাববেন যে, আপনার কারণে একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে। ছাত্রশিবির বাঘের সাথে লড়াই করে আসছে। তাই আমাদের বানরের ভয় দেখাবেন না। আমাদের ধৈর্যের বাঁদ ভেঙে গেলে পালানোর জায়গা খুঁজে পাবেন না।”