News update
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
  • ঘিওরে খাদ্যগুদামে চাল-গমের ঘাটতি: কর্মকর্তা ও পরিদর্শক বরখাস্ত     |     
খবর 2026-07-21, 5:52pm

হাবিপ্রবিতে কুকুরদের জলাতঙ্ক টিকাদান কর্মসূচির উদ্বোধন

e89542aa-33e8-46d0-9e82-bb82255ffb10-01-5cfa4590cb24cb6f2d92724c090fd6411784634777.jpeg


হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বসবাসরত কুকুরদের জলাতঙ্ক টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এতে  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির ,প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান  সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয়ে বসবাসরত প্রায় দুইশ কুকুরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে  জলাতঙ্কের টিকাদান করা হবে।

বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা কুকুরের কামড়ে আক্রান্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কর্মসূচি হাতে নিয়েছে। সেইসাথে কুকুর নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী কার্যক্রমের বিষয়টিও ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।