News update
  • ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ, যুবকেরা: হাবিপ্রবি উপাচার্য এনামউল্ল্যা     |     
  • হাবিপ্রবিতে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত     |     
  • ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যের শোক     |     
  • লক্ষীপুর বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রণয়নে কমিটি গঠন      |     
  • নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন করে না দেয়: প্রধানমন্ত্রী     |     
খবর 2026-08-03, 10:08pm

ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ, যুবকেরা: হাবিপ্রবি উপাচার্য এনামউল্ল্যা

img-20260803-wa0064-dd3d52d5fc196a843fb315a86de090ef1785773290.jpg


নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি: দেশীয় ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ, যুবকেরা। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামুল্ল্যা এ কথা বলেন।

জুলাই শহীদ দিবস সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ২৪-এ আমরা দেশীয় ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে আমরা মুক্তি পেয়েছি। ‘২৪ এর চেতনা অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। ‘৭১  এ আমরা ভৌগোলিক সীমানা পেয়েছি কিন্তু, জুলাই-এ আমরা অনেক কিছুই অর্জন করেছি-শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে আমরা স্বাধীন  হয়েছি। দীর্ঘ ১৭ বছরের  স্বৈরাচারী শাসনে যখন আমরা অতিষ্ট ঠিক তখনই তরুন-যুবকদের সাথে আপামর জনতা ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নিঃস্বার্থভাবে দেশের জন্য তাঁরা জীবন উৎসর্গ করেছেন। আজ ২জন শহীদ রাহুল ও রুদ্রের বাবা-মা আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাই আমরা গর্ববোধ করছি। জুলাই আন্দোলনে বিভিন্নভাবে অংশগ্রহণ এবং আন্দোলনকারীদের সাহায্য সহযোগিতা করার জন্য এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের জীবন বাজি রেখে জুলাই গণ-অভ্যুত্থানে তোমাদের অংশগ্রহণে আমরা চিরকৃতজ্ঞ। তাই, এ বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে গড়ে তোলার জন্যও তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের অনেক সুযোগ রয়েছে সেটাকে কাজে লাগাতে পারলে আমরা এ বিশ্ববিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিতে পারব। দেশকে বাঁচাতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। ব্যক্তি জীবন থেকে শিক্ষা নিতে হবে, আসুন সবাই মিলে দেশ গড়ি। তিনি আরও বলেন, আমরা গর্বিত এ কারণে যে দিনাজপুরের কৃতি সন্তান পুতুলের সন্তান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তাই, নতুন বাংলাদেশ গড়ার জন্য তাঁর নেতৃত্বে আমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্যের প্রতি যত্নবান হতে হবে। সর্বোপরি এ বিশ্ববিদ্যালয়কে উচ্চতর শিখরে পৌছাতে হলে  আমাদের নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্যে পালন করা অত্যন্ত জরুরি।

সোমবার  দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য  প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং কোষাধ্যক্ষ  প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ হাবিপ্রবি শাখার সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল কালাম। এছাড়াও  বিভিন্ন অনুষদীয় ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ, শহীদ রুদ্র সেন ও শহীদ রাহুল এর বাবা-মাসহ অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।