
হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এগ্রিকালচার ফুটবল প্রিমিয়ার লীগ -২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ আগস্ট) বিকেল ৫.৩০ টায় হাবিপ্রবি কেন্দ্রীয় মাঠ (১) এ উক্ত উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসার খান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসান। এছাড়াও অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা বলেন, খেলাধুলা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।খেলাধুলার মাধ্যমে আমরা মাদক থেকে দূরে থাকতে পারি। খেলাধুলার মাধ্যমে একটি অনানুষ্ঠানিক নেতৃত্ব গড়ে ওঠে।যা সুন্দর সমাজ বিনির্মাণে এবং সভ্য জাতি গঠনে ভূমিকা রাখে। তিনি আরও বলেন, তোমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবে,বিনয়ী হবে।এতে করে নিজেদের মধ্যে একটা ইতিবাচক আন্তঃযোগাযোগ সম্পর্কের সৃষ্টি হবে।যা তোমাদের পড়াশোনা পরবর্তী জীবনেও কাজে দিবে।
উক্ত উদ্ভোধনী ম্যাচে এগ্রিকালচার-২৩ ও এগ্রিকালচার -২৬ ব্যাচ অংশ অংশ নেয়। গোলশূন্য ড্র হয়ে ম্যাচটি শেষ হয়েছে।