News update
  • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন     |     
  • সেকেন্দার হায়াত মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ      |     
  • হাবিপ্রবিতে এগ্রিকালচার ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন      |     
  • হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন     |     
  • ফ্যাসিবাদ ও বহির্বিশ্বের ম্যাকানিজম থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তরুণ, যুবকেরা: হাবিপ্রবি উপাচার্য এনামউল্ল্যা     |     
খবর 2026-08-19, 9:45pm

বৃক্ষ রোপণের ব্যানার বিকৃতির কারণ দর্শানোর নোটিশ পেলেন হাবিপ্রবি অধ্যাপক মিঠু

img_20260818_214924-5f071455a64f6ad40e1d7bc8ed46f78c1787154350.jpg


হাবিপ্রবি প্রতিনিধি: বৃক্ষ রোপণের ব্যানার বিকৃতির কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক  ড.  মো. কামরুজ্জামান (মিঠু)।

আজ বুধবার ১৯ আগস্ট হাবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উক্ত অফিস আদেশে উল্লেখ করে বলা হয়েছে যে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের '৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি' এর অংশ হিসেবে হাবিপ্রবিতে গত ১৮/০৮/২০২৬ খ্রি. তারিখে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্ভোধন অনুষ্ঠানের জন্য প্রশাসনিকভাবে প্রস্তুতকৃত মূল ব্যানারকে ভাষা ও তথ্যগত বিকৃত করে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার নিজস্ব ফেসবুক একাউন্টে গত ১৮/০৮/২০২৬ খ্রি. তারিখে একটি পোষ্ট দেন যা এ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি ও বর্তমান সরকারসহ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে। এমতাবস্থায় এ বিশ্ববিদ্যালয়ের Discipline and Appeal Rules-2004 অনুযায়ী কেন আপনার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাব পত্র ইস্যুর তারিখ হতে পরবর্তী ০৩ (তিন) দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর দাখিল করার জন্য বলা হলো।

ব্যানার বিকৃতির বিষয়ে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান মিঠুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,  ব্যানার বিকৃতির প্রশ্নই আসে না। আমি আসলে কোনো উদ্দেশ্যে কাজটি করিনি।অজ্ঞাতসারে আমার ভুলটি হয়েছে। আজকের কর্মসূচির ছবিটি কিছুটা অস্পষ্ট ছিল তাই আমি চ্যাটজিপিটিকে দিয়ে ছবিটা স্পষ্ট করে দিতে বলি।কিন্তু তারা যে ছবিটির ভিতরের লেখা পরিবর্তন করে দিবে এটা আমার জানা ছিল না।তবুও আমার খেয়াল করা উচিত ছিল। আসলে আমি চ্যাটজিপিটি সম্পর্কে ততটা অভিজ্ঞ না।আমি এমন বিষয়ের জন্য লজ্জিত। তবে ভুল তো ভুলই। আমি আমার ভুলের বিষয়ে উপাচার্য স্যারের সাথে দুঃখ প্রকাশ করে  কথা বলেছি।