News update
  • হাবিপ্রবিতে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত     |     
  • ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যের শোক     |     
  • লক্ষীপুর বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রণয়নে কমিটি গঠন      |     
  • নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন করে না দেয়: প্রধানমন্ত্রী     |     
  • ভাইস-চ্যান্সেলর ড. মো. এনামউল্যার দক্ষতা, স্বচ্ছতা, শিক্ষা এবং গবেষণাবান্ধব নেতৃত্ব হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নবরূপে পরিচিত করেছে     |     
খবর 2026-07-24, 2:54pm

যবিপ্রবির ট্রেজারারের দায়িত্বে হাবিপ্রবি শিক্ষক প্রফেসর ড. ফারুক

fb_img_1784807648989-ae4a213bea33429d67c15b1c40f1a3201784883244.jpg


হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি সম্প্রসারণ বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ  ফারুক হাসানকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে যে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুধারী ড. মোহাম্মদ ফারুক হাসান, অধ্যাপক, কৃষি সম্প্রসারণ বিভাগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হলো।

যবিপ্রবির  নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান তার অনুভূতি ব্যাক্ত করে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাকে যে গুরু দায়িত্ব দিয়ে দিয়েছেন আমি তা নিষ্ঠার সাথে পালন করবো ইনশাআল্লাহ। সেইসাথে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনারা আমাকে এ দায়িত্বের জন্য যোগ্য মনে করেছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। আমি আমার অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশীদার হতে চাই। তিনি বলেন, আমার এই যাত্রায় আমি যবিপ্রবি পরিবারের সকলের কাছে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। সেইসাথে তিনি হাবিপ্রবির পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পঞ্চগড়ের মাটিতে বড় হওয়া এই কৃষিবিদ বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়" থেকে কৃষিতে অনার্স ও কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান। জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে ৫৭ টি সাইন্টিফিক পাবলিকেশন আছে এই গবেষকের। রিসার্চ মেথোডলজির ওপর ১ টি বইও রয়েছে তার। সেইসাথে বিভিন্ন বিষয়ের ওপর ৫ টি বুক চ্যাপ্টার রয়েছে তার। শিক্ষকতার পেশায় তিনি ২ জনের পিএইচডি সুপারভাইজার ছিলেন এবং বর্তমানে আরো একজন শিক্ষার্থী তার অধীনে পিএইচডি করছেন। মাস্টার্সে তিনি ৫০ এর অধিক শিক্ষার্থীর সুপারভাইজার ছিলেন। ২০ এর অধিক গবেষণা প্রবন্ধ নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এই গবেষক।