
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন এলিভেন ব্রাদার্স ঘিওরের ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হচ্ছে। এ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দীর্ঘ পাঁচ দশক ধরে ঘিওরের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে ভূমিকা রেখে আসছে।
আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলন, সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি এবং সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হবে।
সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান (মনোয়ার), সহ-সভাপতি হাফিজ আকতার ও বিভাষ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা (ভানা), যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান (বুলবুল), কোষাধ্যক্ষ মোসলেম উদ্দিন, ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন (মানু), দপ্তর সম্পাদক আব্দুস সালাম বসু, সমাজকল্যাণ সম্পাদক সুব্রত কুমার শীল (গোবিন্দ) এবং প্রচার সম্পাদক মনোয়ার আলী খান দেলোয়ারসহ কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।